বর্তমান চলমান পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দিলে তা ‘নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা মনে করি, সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এখানে এ ধরনের পদক্ষেপগুলো নিঃসন্দেহে কিছুটা সমস্যা তৈরি করবে।”
এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, “একই সময়ে মহার্ঘ ভাতা তো মুল্যস্ফীতি বাড়াবে। কিন্তু সাধারণ মানুষের, তাদের তো কোনো আয় বাড়ছে না। এটা একটা সমস্যা। এই বিষয়গুলো আপাতত খুব বেশি প্রয়োজন ছিল না।”
Editor PI News