মঙ্গলবার কাবুল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক তালেবান যোদ্ধার মুক্তির বিনিময়ে আফগানিস্তানে আটক দুই আমরিকানকে মুক্তি দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, "আমেরিকায় বন্দি এক আফগান যোদ্ধা খান মোহাম্মদের বিনিময়ে মার্কিন নাগরিকদের মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি দেশে ফিরে এসেছেন।"
প্রায় দুই দশক আগে মাদক পাচারের অভিযোগে মোহাম্মদকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং পরবর্তীতে ক্যালিফোর্নিয়ার আদালত তাকে কারাদণ্ড দেয়।
মার্কিন বিচার বিভাগ সেই সময় মোহাম্মদকে "একজন হিংস্র জিহাদি এবং মাদক পাচারকারী" বলে অভিহিত করেছিল, যিনি "আফগানিস্তানে রকেট ব্যবহার করে মার্কিন সৈন্যদের হত্যা করার চেষ্টা করেছিলেন।"
মার্কিন গণমাধ্যমে দেশটির মুক্তি পাওয়া নাগরিকদের পরিচয় প্রকাশ করা হয়েছে। তাদের নাম রায়ান করবেট এবং উইলিয়াম ম্যাকেন্টি।
Editor PI News