২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে ভোটগ্রহণ হবে ব্যালেটের মাধ্যমে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসি মাছউদ বলেন, কমিশন প্রভাবমুক্ত থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সুন্দর নির্বাচন উপহার দিতে চায়। কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন দিন আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি হচ্ছে এবং ভোটগ্রহণের পরিবেশ তৈরি হচ্ছে। তাই সত্যিকার অর্থে এখন জাতীয় নির্বাচন নিয়েই কাজ হচ্ছে।
Editor PI News