নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শেষ হয়েছে বুধবার রাতে। একই সময়ে অনুষ্ঠিত ১৮টি ম্যাচ শেষে নির্ধারিত হয়ে গেছে কারা সরাসরি শেষ ষোলোতে উঠেছে, কারা প্লে–অফ পর্বে সুযোগ পেয়েছে, আর কারাইবা বাদ পড়েছে।
লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, লেভারকুসেন, লিল এবং অ্যাস্টন ভিলা।
আতালান্তা, বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ত, ফেইনুর্ড, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্তিং লিসবন এবং ক্লাব ব্রুগা।
দিনামো জাগরেভ, স্টুটগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা,স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ।
* শীর্ষ ৮ দল সরাসরি শেষ ষোলোতে খেলবে।
* ৯ম থেকে ২৪তম অবস্থানে থাকা দল খেলবে প্লে-অফে।
* শেষ ষোলোয় জায়গা করে নেবে প্লে–অফজয়ী ৮ দল।
* ২৫তম থেকে ৩৬তম অবস্থানে থাকা দল লিগ পর্ব থেকে বিদায়।
Editor PI News