মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি জিতেছেন মোহাম্মদ মান্নান নামে এক বাংলাদেশি।
গালফ নিউজ এক প্রতিবেদন জানিয়েছে, মোহাম্মদ মান্নান আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যবসা করেন। গত সপ্তাহে বিট টিকেট সাপ্তাহিক ই-ড্র সিরিজে লটারি জেতেন তিনি।
মোহাম্মদ মান্নান গত ২০ বছর ধরে আবুধাবিতে বসবাস করছেন। প্রায় এক যুগ আগে বন্ধুদের কাছে বিগ টিকেট লটারির ব্যাপারে জানতে পারেন তিনি। বন্ধুদের টিকেট কাটতে দেখে তিনিও আগ্রহী হয়ে ওঠেন এবং ভাগ্য পরীক্ষা করতে লটারির টিকেট কেনার সিদ্ধান্ত নেন।
মোহাম্মদ মান্নান প্রথমে তার পাঁচ বন্ধুর সঙ্গে প্রতি মাসে টিকেট কিনতেন। কিন্তু এক পর্যায়ে নিয়মিত টিকেট কেনা শুরু করেন। সম্প্রতি তিনি দুটি টিকেট কেনেন এবং ‘প্রমোশনাল অফার’ হিসেবে ফ্রিতে আরও তিনটি টিকেট পান। ফ্রি পাওয়া তিন টিকেটের মধ্যে একটিতে তার ভাগ্যের শিকে ছিড়েছে। পেয়ে যান ১০ লাখ দিরহাম।
Editor PI News