ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জামালপুরের সরিষাবাড়িতে পাঁচ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার দিগপাইত লাহিড়ীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার নারায়ণপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), ইপিজেড এলাকার প্রয়াত মুনসেফ আলীর ছেলে মো. নুর জাহাঙ্গীর আলম, জামালপুর সদর উপজেলার গেটপাড় এলাকার মেদু শেখের ছেলে আব্দুল করিম আলাল, সরিষাবাড়ি উপজেলার নখদাইর গ্রামের আমজাদ ফকিরের ছেলে এনাম ফকির ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ট্রাকের আঘাতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।
Editor PI News