বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হওয়া ম্যাচে নিজের সেরাটা উপহার দিলেন মোহাম্মদ নাঈম শেখ। এই ওপেনার চমৎকার সেঞ্চুরিতে বিপিএলে রংপুর রাইডার্সকে ৪৬ রানে হারিয়েছে খুলনা টাইগার্স।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাঈমের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২০ রান করে খুলনা। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন নাঈম। ৭ চারের সঙ্গে ৮টি ছক্কা মেরে ৬২ বলে খেলেন ১১১ রানের ইনিংস। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার হয়ে ৬৪ বলে ১০৫ রান করেছিলেন বাঁহাতি ওপেনার।
দুই বিদেশি নিয়ে একাদশ সাজানো রংপুরের রান তাড়ার শুরুটা ভালো হয়নি। একাদশে ফেরার সুযোগ কাজে লাগতে ব্যর্থ তৌফিক খান। দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হন তিনি। সৌম্য সরকারের একার লড়াইয়ে ৯ উইকেটে ১৭৪ রানে থামে টাইগারদের ইনিংস।
এক প্রান্তে দাঁড়িয়ে স্বীকৃত ব্যাটসম্যানদের একের পর এক বিদায় দেখা সৌম্য চতুর্দশ ওভারে পূর্ণ করেন নিজের পঞ্চাশ। আবু হায়দারের পরের বলেই তার ক্যাচ ছেড়ে দেন মিরাজ। তবে এর মাশুল তেমন দিতে হয়নি খুলনাকে।
জীবন পেয়ে আরও কিছু চার-ছক্কা মারেন সৌম্য। কিন্তু সেগুলো পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কাজে লাগেনি।
১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল রাইডার্সরা। ফলে অপেক্ষা আরও বাড়ল দুর্বার রাজশাহীর। আর টানা আট জয়ে সেরা চার নিশ্চিত করা রংপুর হেরে গেল পরপর চার ম্যাচ। তাদের শীর্ষ দুইয়ে থাকাও এখন পড়ে গেল অনিশ্চয়তায়।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইগার্স: ২০ ওভারে ২২০/৪ (মিরাজ ২১, নাঈম ১১১*, রস ১২, বসিস্টো ৩৬, মাহিদুল ২৯, আবু হায়দার ১*; সাইফ উদ্দিন ৩-০-৫৫-০, মেহেদি ৪-০-৪৬-১, আকিফ ৪-০-৩১-১, নাহিদ ৪-০-৩৮-০, ইফতিখার ৪-০-৩৯-১, রকিবুল ১-০-১০-০)
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৪/৯ (তৌফিক ৯, সৌম্য ৭৪, সাইফ হাসান ৬, ইফতিখার ১৯, মেহেদি ২৭, সোহান ০, সাইফ উদ্দিন ১৮, আজিজুল ০, রকিবুল ১৪, আকিফ ০*, নাহিদ ১*; আবু হায়দার ৪-০-৫৪-০, নাসুম ২-০-১৮-১, হাসান ৪-০-২০-১, মিরাজ ৪-০-৩৩-০, মুশফিক ৪-০-২৪-৩, নাওয়াজ ১-০-৮-২, আফিফ ১-০-১৬-০)
ফল: খুলনা টাইগার্স ৪৬ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ নাঈম শেখ
Editor PI News