সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যাল রূপান্তরসহ সাত দাবিতে ‘আমরণ অনশন’ এবং দফায় দফায় সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। মহাখালীতে আবারো তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে।
তবে বিশ্ব ইজতেমার কথা বিবেচনায় এনে পূর্ব ঘোষিত ‘বারাসাত বেরিকেড টু ঢাকা নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করে ‘আপাতত’ মহাখালীতে কলেজের সামনের সড়কে বাঁশ দিয়ে রাস্তা আটকে অবস্থান নিয়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা।
এতে করে মহাখালী-গুলশান সড়কের দুইপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের এক শিক্ষার্থী বলেন, “তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার এ দাবিতে কর্মসূচি চলছে। আমরা জনগণের কাছে অত্যন্ত দুঃখিত, এটার জন্য আমরা সরকারকে দায়ী করব। সরকার এ বিষয়ে আলোকপাত করেনি। ২৮ বছরে আন্দোলন করছি। বর্তমন আন্দোলন তীব্রতর রূপ পেয়েছে। সরকার সেভাবে গুরুত্ব দিচ্ছে না। যার কারণে, আমরা জনগেণের এ দুর্ভোগ হচ্ছে।”
এদিকে কলেজের মূল ফটকে শিক্ষার্থীদের ‘আমারণ অনশন’ কর্মসূচি অব্যাহত রাখা তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্যর’ সাত দফার মধ্যে রয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ; ‘বিশ্ববিদ্যালয়’প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা এবং শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা কিংবা শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করা।
এছাড়া ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ন্যূনতম আইন এবং সাংবাদিকতা বিষয় সংযোজন; অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনায় যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ: শিক্ষার গুণগতমান বাড়াতে আসন সংখ্যা সীমিত করা এবং আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করার দাবিও রয়েছে শিক্ষার্থীদের।
Editor PI News