আফ্রিকার দেশ সোমালিয়ায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে মার্কি সামরিক বাহিনী। শনিবার দেশটির গোলিস পার্বত্য এলাকায় আইএসের জ্যেষ্ঠ এক নেতা ও সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে আইএসের কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন বাহিনী।
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান হামলা সম্পর্কে বলেছেন, যুক্তরাষ্ট্রের সৈন্যরা শনিবার সোমালিয়ায় আইএসের জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্যান্য সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে ট্রাম্পে বলেছেন, ”আমরা যে খুনীদের গুহায় লুকিয়ে থাকতে দেখেছি, তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য হুমকি তৈরি করেছে।”
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শনিবার গোলিস পর্বতমালায় হামলা করা হয়েছে এবং প্রাথমিক পর্যালোচনায় অনেক জঙ্গি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই হামলায় বেসামরিক কোনও নাগরিক ক্ষয়ক্ষতির শিকার হননি।
Editor PI News