দেশের জনগন জন্মসনদ, এনআইডি পাচ্ছে পুলিশ ভেরিফিকেশন ছাড়া, তেমনি পাসপোর্টও নাগরিক অধিকার। তাই পাসপোর্ট করতে এখন থেকে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পাসপোর্টের জন্য পুলিশি যে যাচাই ব্যবস্থা রয়েছে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রোববার তেঁজগাও এ প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই মন্তব্য করেন।
তিনি বলেন, “ আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন আর লাগবে না। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকার। আমি চোর না ডাকাত? তাহলে কেন পুলিশ ভেরিফিকেশন লাগবে। পুলিশ অন্যভাবেও যাচাই করতে পারে।”
প্রধান উপদেষ্টা আরো বলেন, দ্রুত তথ্যটি গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে। বিনা কারনে মানুষ যাতে হয়রানি না হয়। হয়রানি করাই আমাদের ধর্ম। জনগনের অধিকারগুলো দরজায় পৌছে দেয়াই সরকারের কাজ। এটা যেন সবসময় স্মরণ থাকে।
Editor PI News