তীব্র পেট ব্যাথার কারনে কনসার্ট স্থগিত করে হাসপাতালে যেতে বাধ্য হন পপতারকা শাকিরা। পেরুতে চলছিল তার কনসার্ট। শুরুটাও ছিল ঠিকঠাক। তবে কনসার্টের মাঝপথে এসে তীব্র পেট ব্যাথায় ভুগতে থাকেন এই পপ তারকা। এরপর জরুরী ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সামাজিক যোগযোগ মাধ্যমে গায়িকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। শাকিরা জানান, শারিরিক অসুস্থতার কারনে তাকে হাসপাতালে যেতে হয়। এখনও তিনি পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসা চলছে।
শাকিরা আরো জানান, শো শেষ করতে না পারায় তিনি দু:খিত। ডাক্তাররা তাকে এই মুহুর্তে পারফর্ম করতে নিষেধ করেছেন।
তবে, পপ তারকা শাকিরা ভক্তদের আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব তিনি আবারো মঞ্চে পারফর্ম করবেন।
Editor PI News