সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন। মামলার অন্য আসামীদেরও খালাস দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় প্রদান করেন।
দুদক ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমান আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
২০২৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।
খালাস পাওয়া অপর আসামীরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, জ্বালানি মন্ত্রনালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহিদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসেন, সাবেক মূখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, নাইকো রিসোর্স বাংলাদেশ লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ।
Editor PI News