খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েটে দফায় দফায় ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও কর্মীদের মাঝে সংঘর্ষ ও পাল্টাপল্টি ধাওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে, মঙ্গলবার সংঘর্ষের সময় রামদা হাতে দাড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
ছাত্ররাজনীতি বন্ধের দাবীকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী নেতা-কর্মীদের মাঝে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
Editor PI News