বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৭ জনের বিরুদ্ধে এননটেক্স গ্রুপের নামে ২৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক।
বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। এননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে ২৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়।
এজাহারে বলা হয় আতিউর রহমান এবং তার সহযোগী ব্যাক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন। যদিও এর আগে ঋণ অনিয়ম তদন্ত করে দুদক প্রমান না পাওয়ায় অভিযোগের পরিসমাপ্তি হয়েছে বলে জানা যায়।
Editor PI News