সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এবার নিজেকে রাজা হিসেবে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘কনজেশন প্রাইসিং’ বাতিলের কথা জানানোর সময় ট্রাম্প ঘোষণা দেন ‘রাজা দীর্ঘজীবী হোন’ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে তুরষ্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ স্যোসালে দেওয়া এক পোস্টে বলেছেন, ’কনজেশন প্রাইসিং শেষ হয়ে গেছে। ম্যানহাটন ও নিউইয়ার্ক রক্ষা করা হয়েছে। রাজা দীর্ঘজীবী হোন।’
নতুন মার্কিন প্রশাসন দেশের গনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে অবজ্ঞা করছে এমন উদ্বেগের মধ্যেই এ ধরনের পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প।
Editor PI News