ঝিনাইদহের শৈলকূপায় চরমপন্থি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনয় হানিফ (৫০) নামে এক শীর্ষ চরমপন্থি নেতাসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শসানঘান এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত হানিফ জেলার হরিণাকুন্ডু উপজেলা দৌলতপুর ইউনিয়নের আহদনগর (ঠকপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ ক্যাডার।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, “সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ একজনের মরদেহ শনাক্ত করা গেছে। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”
Editor PI News