আবারো দেশে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস। ভরিতে সোনার দাম কমেছে ২ হাজার ৪০৩ টাকা। ফলে এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৫০ হাজার ৯৬৭ টাকায় পাওয়া যাবে। যা এতদিন ছিল ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।
বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। যা ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
চলতি ফেব্রুয়ারি মাসে টানা পাঁচবার সোনার দাম বাড়ানোর পর দুদফা কমানো হলো।
Editor PI News