যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে হোয়াইট হাউসে ওভাল অফিসের বৈঠকে সংবাদমাধ্যমের সামনেই বাগবিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এর ফলে জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয় এবং পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ বাতিল সম্মেলন করা হয়।
জেলেনস্কির এবারের ওয়াশিংটন সফরে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ওভাল অফিসের বৈঠকটি বাগযুদ্ধে পরিণত হয়।
এই ঘটনার পর ট্রাম্প ও তার যৌথ সংবাদ সম্মেলনের আগেই জেলেনস্কিকে হোয়াইট হাউস ছাড়তে বলা হয়। শেষ পর্যন্ত খনিজ চুক্তিটি আর হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ”যখন শান্তির জন্য প্রস্তুত হবেন, তখন ফিরে আসবেন। জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসকে অপমান করেছেন।”
শুক্রবারের বৈঠকে ট্রাম্প কথা কাটাকাটির সময় জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য বলেন এবং একইসঙ্গে তিনি 'তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন' বলে অভিযোগ করেন।
উত্তরে জেলেনস্কি বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপস করবেন না।
Editor PI News