বগুড়ায় বাসায় ঢুকে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রুবেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়রা জানিয়েছেন, বিয়ে, বিচ্ছেদসহ পারিবারিক কলহের কারনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, মেয়ে ছকিনা বেগম ও মা আনোয়ারা বেগম।
স্বজনরা জানান, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে সাত বছর আগে ছকিনার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী ছকিনার বাড়িতে গেলে তর্ক শুরু হয়। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে আহত করে। এই সময় বাধা দিতে গেলে ছকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করে রুবেল। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
শজিমক হাসপাতালের চিকিৎসকরা জানান, শনিবার ভোরে ছকিনা ও বেলা সাড়ে ১০টার দিকে তার মায়ের মৃত্যু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Editor PI News