বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে শিশুদের ডায়াবেটিস। চিকিৎসকরা এর জন্য মুলত দায়ী করেছেন বর্তমান খাদ্যাভাস ও জীবনযাপনকে।
ডায়বেটিক সমিতির হিসাবে বছরে গড়ে দেড় লাখ শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে। বেশিরভাগ সময় বাবা মায়েরা বুঝতেই পারেন না কখন থেকে তার শিশু ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে। শিশু বয়সেই ইনসুলিন নিতে হচ্ছে এমন রোগীর সংখ্যাও কম নয়।
বিশ্বে প্রতি এক লাখ শিশুর মধ্যে চারজন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। টাইপ ওয়ান এবং টাইপ টু, দুই ধরনের ডায়াবেটিসই ধরা পড়ছে শিশুদের। টাইপ ওয়ানের মূল কারণ শরীরে প্রাকৃতিকভাবে ইনসুলিন তৈরি না হওয়া। কম বয়সেই এর উপসর্গ দেখা দেয়। আক্রান্ত শিশু দিন দিন শুকিয়ে যায়। ঘন ঘন প্রস্রাব করে আর দ্রুত অসুস্থ হয়ে পড়ে।
টাইপ টু ডায়াবেটিসে শরীরে ইনসুলিনের ক্ষমতা কমে যায়। যাদের ওজন ও শরীরে মেদ বেশি, কায়িক পরিশ্রম করে না, তাদের এটি হবার শঙ্কা বেশী। তবে দুই ধরনের ডায়াবেটিসেই জিনগত কিছু বৈশিষ্ট্যও এর জন্য দায়ী। বেশিরভাগ সময়ই বাবা মায়েরা বুঝতে বুঝতেই পেরিয়ে যায় অনেকটা সময়।
Editor PI News