ভোক্তা পর্যায়ে ২৮ টাকা দাম কমিয়ে নতুন মূল্য ঘোষণা করা হয়েছে এলপিজি গ্যাসের। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ থেকে কমিয়ে নতুন মূল্য ১ হাজার ৪৫০ টাকা করা হয়েছে।
সোমবার নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি।
সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ আছে। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে।
সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ৪৩ পয়সা, যা আগে ছিল ৬৭ টাকা ৭৪ পয়সা।
Editor PI News