চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে-বলে দুর্দান্ত পরফরমেন্সর পুরুষ্কার পেলেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। বিশ্বক্রিকেটের ওয়ানডে সংস্করনে তিনি এখন বিশ্বসেরা অলরাউন্ডার।
ডানহাতি অলরাউন্ডারের পারফরম্যান্সের কাছে হার মেনে জায়গা ছেড়ে দিতে হয়েছে সতীর্থ মোহাম্মদ নবিকে। দুই ধাপ উন্নতি করে শীর্ষস্থান দখল করেছেন ওমরজাই।
বুধবার প্রকাশিত আইসিসি’র সর্বশেষ ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে ওমরজাইয়ের রেটিং পয়েন্ট ২৯৬। শীর্ষে থাকা নবির রেটিং পয়েন্ট ২৯২। তার অবস্থান এখন দ্বিতীয়। তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও চারে বাংলাদেশী মেহেদী হাসান মিরাজ। পাঁচে আছেন আরেক আফগান তারকা রশীদ খান।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষে আছেন ভারতের শুবমান গিল। পাকিস্তানের বাবর আজম ধরে রেখেছেন দ্বিতীয় অবস্থান। টানা পাঁচ ফিফটি করা দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন এক ধাপ এগিয়ে উঠেছেন তিনে। ভারতের মাস্টার ব্যাটার বিরাট কোহলি দারুণ ছন্দে থাকায় এক ধাপ এগিয়ে উঠেছেন চারে। রোহিত শর্মা দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন পাঁচে। উন্নতি হয়েছে শ্রেয়াস আইয়ারেরও। নয় থেকে আটে উঠেছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে একে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলা শ্রীলঙ্কার মাতিশা পাথিরানা। দুই ধাপ উন্নতি করে দুইয়ে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ, তিন ধাপ এগিয়ে তিনে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।
বাংলাদেশের জন্য নেই সুখবর। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুজনেই পিছিয়েছেন। দুজনেই যৌথভাবে অবস্থান করছেন ৩১ নম্বরে।
Editor PI News