হাইকোর্ট এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কাউকে তাদের নামের আগে 'ডাক্তার' উপাধি ব্যবহার করতে নিষেধাজ্ঞা দিয়েছে।
দুটি রিট মামলার চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের বেঞ্চ বুধবার এ রায় দেন।
আদালত বলেছে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া এখন পর্যন্ত যারা 'ডাক্তার' উপাধি ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে, বৃহস্পতিবার থেকে যারা আইন ভঙ্গ করে 'ডাক্তার' পদবি ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Editor PI News