রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রত্যাশা করে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জনগনই চূড়ান্ত সিদ্ধান্ত নিবে কারা দেশ চালাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার সন্ধ্যায় ‘আমরা বিএনপি পরিবার’ এর ইফতার মাহফিলে সরাসরী ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ মন্তব্য করেন।
তারকে রহমান আরো বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুক্ত হয়ে যারা শহীদ এবং ক্ষতিগ্রস্থ হয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে তারা ন্যায়বিচার পাবেন।
শহীদ পরিবার এবং গুম খুনের ঘটনায় নির্যাতনের বিচারে সব রাজনৈতিক দল ঐক্যমত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
Editor PI News