পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। ধর্মপ্রান মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ন হয়। ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি কাটান ধর্মপ্রান মুসলমানরা।
শবে কদরের রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে ‘আল কদর’ নামে একটি সুরা রয়েছে। ’শবে কদর’ শব্দটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণ, ভাগ্য ইত্যাদি। অর্থ্যৎ শবে কদর শব্দের অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্যরজনী।
মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর অনুসারীদের এই রাতে সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুননির্ধারণ করা হয়। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে অন্য সময়ে হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শবে কদরের রাতে তারচেয়ে বেশি সওয়াব পাওয়া যায়।
Editor PI News