দেশের বাজারে লিটারে ১৪ টাকা বেড়ে ১৮৯ টাকায় বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। এত দিন যা ছিলো ১৭৫ টাকা।
এছাড়া বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা। আগে ছিলো ৮৫২ টাকা। নতুন মূল্যে মঙ্গলবার থেকেই খোলা বাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে।
প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১২ টাকা বেড়ে ১৫৭ টাকা থেকে হয়েছে ১৬৯ টাকা। পাম তেলও ১৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৬৯ টাকায় বিক্রির সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ ভেচিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Editor PI News