বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে সফরকারীরা।
বেশ অভিজ্ঞ দল নিয়ে এসেছে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচ শুরু ২৮ এপ্রিল।
Editor PI News