রাজধানীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে। ঢাকা-১১ আসনের অঙ্গ-সংগঠনের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।
বর্তমান সরকারের পদত্যাগের দাবীতে রাজধানীর বাড্ড, রামপুরা ও ভাটারা এলাকার প্রধান সড়কে এই ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনামের নেতৃত্বে মিছিলে “জয় বাংলা জয় বঙ্গবন্ধ“ স্লোগান দেওয়া হয়। এছাড়াও তারা- “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসব“, “অবৈধ সরকার মানিনা, মানব না”, ”শেখ হাসিনার সরকার, বারবার দরকার” মিছিলে এই ধরনের স্লোগান দেন।
এর আগে গত ৬ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের নেতৃত্বে রাজধানীতে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। সেই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
Editor PI News