বাংলাদেশকে হারিয়ে ক্রিকেটের মর্জাদার ফরম্যাট টেস্টে চার বছর পর জয় পেলো জিম্বাবুয়ে। স্বাগতিকদের সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে সিলেটে ৩ উইকেটের জয় পায় সফরকারী জিম্বাবুয়ে।
টেস্ট ইতিহাসে কখনোই ১৬২ রানের বেশি তাড়া করে জিততে পারেনি জিম্বাবুয়ে। ম্যাচ জিততে হলে তাদের ইতিহাস গড়তে হতো। স্বাগতিকদের দেয়া ১৭৪ রান তাড়া করে সেই রেকর্ডই গড়লো রোডেশিয়ানরা। সিরিজে এগিয়ে গেলো ১-০ ব্যবধানে।
চতুর্থ দিনের শুরুটা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আত্মহত্যার মধ্য দিয়ে। দিনের দ্বিতীয় বলে পুল শট খেলতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে বসেন। পরে জাকের লেজের দিকের ব্যাটসম্যানদের নিয়ে যা একটু লড়াই করলেন। জাকের করেন ৫৮ রান, বাংলাদেশ অলআউট হয় ২৫৫ রানে।
জিম্বাবুয়ের কাছে পরাজয়ে ঘরের মাঠে দৈন্যদশা অব্যাহত রইলো বাংলাদেশের। দুই সিরিজে হোয়াইট ওয়াসসহ দেশের মাটিতে টানা ছয় টেস্ট হারল বাংলাদেশ।
Editor PI News