ভারতের সাথে সীমান্ত ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা স্বামী-স্ত্রীর মত কথা বলতেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
শনিবার পঞ্চগড় জেলা শহরে আয়োজিত গণঅধিকারের গণসমাবেশে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর এই মন্তব্য করেন।
নূর বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে বালাদেশের একটা বন্ধুত্বপূর্ণ ও ন্যায্যতার সম্পর্ক হবে। কিন্তু গত ১৬ বছরে আওয়ামীগ প্রধান ফ্যাসিস্ট হাসিনা স্বামী-স্ত্রীর মত কথা বলেছিলেন।
ভিপি নূর আরো বলেন, একদিকে ভারতকে চীন গুতা দেয় আরেক দিকে পাকিস্তান। চীন পাকিস্তান সামলাতেই ভারতের জান শেষ।
তিনি ভারতের উদ্দশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের সাথে লাগতে আসবেন না। তিনদিক থেকে গুতো শুরু হলে ভারত টিকতে পারবে না।
সমাবেশের শেষ পর্যায়ে নুরুল হক নূর গণঅধিকারের প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসনে মাহাফুজুর রহমানের নাম ঘোষণা করেন।
Editor PI News