প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগে পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে সেমিফাইনাল খেলতে নামে আর্সেনাল। কিন্তু গানারা হেরে বসে ২-১ ব্যবধানে। ফলে ৩-১ গোলের অগ্রগামিতায় পাঁচ বছর পর আবারো ফাইনালে মঞ্চে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি।
প্রথমার্ধে স্প্যানিস মিডফিল্ডার ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় পেএসজি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মরোক্কান ফুলব্যাক হাকিমি। মাঝে পেনাল্টি মিস করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। খেলার শেষ দিকে এসে ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা জাল কাপালেও আর ঘুরে দাড়ানো হয়নি আর্সেনালের। আক্ষেপ রয়ে গেলো ১৯ বছর পর ফাইনালে উঠার।
আগামী ৩১ মে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেখানে পিএসজির জন্য অপেক্ষা করছে বার্সেলোনাকে ৭-৬ গোলে হারিয়ে আসা তিনবারে চ্যাম্পিয়ন ইন্টার মিলান।
Editor PI News