পত্রিকা কিংবা টিভিগুলোতে একজন সাংবাদিকের বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, ৩০ হাজার টাকা বেতন দিতে না পারলে আপনার পত্রিকা অথবা টিভি বন্ধ করে দিন। এর নিচে বেতন হলে একজন সাংবাদিক টিকে থাকতে পারে না। এটি শুধু আর্থিক ব্যাপার নয়, পেশার মর্যাদার সাথেও সম্পৃক্ত।
সাংবাদিক ইউনিয়নগুলোর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, তারা গত ১৫ বছর প্লট পাওয়ার দৌড়ে ব্যস্ত ছিল। সাংবাদিকদের স্বার্থে কার্যকর কোন ভূমিকা রাখেনি, বরং ভয়াবহভাবে ঠকিয়েছে।
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Editor PI News