শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রোববার তিনি বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর গেলে সেখানে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে মামলায় তাকে আসামি করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করার পর ভাটারা থানায় হস্তান্ত করেছে।
Editor PI News