১৩০ দিন ফেডারেল সরকারে কাজ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বিদায় জানালেন বিশ্বের প্রযুক্তিখাতের টাইকুন ইলন মাস্ক।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ডোনাল্ড ট্রাম্প মাস্ককে মার্কিন প্রশাসনে কর্মীবহর ও খরচ কমানোর দায়িত্ব দিয়েছিলেন। ওই দায়িত্ব পালনের কয়েক মাস পর টেসলা প্রধান হোয়াইট হাউজ ছাড়ার ঘোষণা দিলেন।
দক্ষিন আফ্রিকায় জন্ম নেওয়া ইলন মাস্ককে ‘বিশেষ সরকারি কর্মীর’ মর্যাদায় অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছিল। যে কারণে তার চলে যাওয়া প্রত্যাশিতই ছিল।
বুধবার নিজের স্যোসাল মিডিয়া প্লাটফর্ম এক্সে এক বার্তায় জানান, ”বিশেষ সহকারী হিসেবে ডিওজিই পরিচালনা করার সুযোগ করে দেওয়ার জন্য মি. প্রেসিডেন্টকে ধন্যবাদ।”
যুক্তরাষ্ট্রের ২৩ লাখ সরকারী কর্মীর মধ্যে গত কয়েক মাসে ২ লাখ ৬০ হাজার কর্মী চাকরি হারিয়েছেন ডিওজিই এর বিভিন্ন পদক্ষেপের কারণে।
Editor PI News