ঘরের মাঠে এরচেয়ে ভালো অভিষেক বোধহয় আর হওয়ার ছিল না বাংলাদেশি বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর। অভিষেক ম্যাচই গোল পেলেন হামজা। আর বাংলাদেশও ভুটানের বিপক্ষে পেল ২-০ গোলের জয়।
রাতটা যে শুধু ভুটানের বিপক্ষে জয় তা নয়, একই সাথে জুগিয়েছে বাংলাদেশের আত্মবিশ্বাসও। বাংলাদেশের একাদশে বুধবার দেখা গেল পাঁচ প্রবাসী ফুটবলারকে, তারা হলেন- জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, কাজেম শাহ, ফাহামিদুল ইসলাম এবং তারিক কাজী।
৫৫ মাসের দীর্ঘ বিরতির পর ফুটবল যখন ফিরে এল বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম, তখন শুধু ফ্লাডলাইটের একখন্ড আলো নয় আলোকিত হলো বাংলাদেশের ফুটবল।
ম্যাচের বয়স যখন ছয় মিনিট তখন কর্নার পায় স্বাগতিক বাংলাদেশ। কর্নার নিতে গেলেন জামাল। প্রাণপ্রাচুর্যে ভরা লড়াকু হামজার হেডে ভুটানের জাল বল। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে যায় তার এই গোলে।
দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ২৫ গজ দূর থেকে সোহেল রানার দূর্দান্ত শট আবারো কাঁপিয়ে দেয় ভুটানের জাল। শেষ দিকে ভুটান চেষ্টা করেছে ম্যাচে ফেরার। কিছু সুযোগও তৈরি করেছে। কিন্তু গোলরক্ষক মিতুলের দক্ষতায় তারা আর পেরে উঠেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
Editor PI News