এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করে সরকার ১২ মে এক অধ্যাদেশ জারি করে। এরই ফলশ্রুতিতে রাজস্ব খাতের সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবীতে শনিবার থেকে সারাদেশে শুরু হয় লাগাতার শাটডাউন কর্মসূচী।
চলমান শাটডাউন কর্মসূচীতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে। কারণ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়নকারী চট্টগ্রাম কাস্টমস হাউজ দেশের সবচেয়ে বড় স্টেশন। আমদানি-রপ্তানি পণ্যের সিংহভাগ এই বন্দর দিয়েই আনা-নেওয়া হয়।
কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনের ফলে বন্দর দিয়ে এক দিনে ৩ হাজার ৬৮০ একক কন্টেইনার রপ্তানি হয়নি। এসব পণ্যের বেশিরভাগই পোশাকশিল্পের। বন্দরের ইতিহাসে একদিনে এতসংখ্যক কন্টেইনার রপ্তানি না হওয়ার নজির নেই।
কর্মসূচীর আগে কিছু কন্টেইনার জাহাজে তোলা হলেও বুকিং অনযায়ী সব কন্টেইনার না আসায় তিনটি জাহাজ বন্দর ছেড়ে যেতে পারেনি।
একই অবস্থা চলছে আমদানিতেও। কোন কন্টেইনার খালাস হচ্ছে না এবং যেসব জাহাজ বন্দরে ভিড়েছে সেগুলোর নিবন্ধনও হচ্ছে না।
Editor PI News