বিশ্ব পপ সংস্কৃতিতে ব্রিটনি স্পিয়ার্স বিখ্যাত এক নাম। ব্রিটনির সংগীত জীবনের সবচেয়ে উজ্জল ও বিতর্কিত দিনগুলোর স্মারক ২০০৬ মডেলের সিএলকে-৩৫০ মার্সিডিজ বেঞ্জ গাড়িটি।
গেল ১৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ভলো অটো মিউজিয়ামে আইকনিক কালো রংয়ের এই মার্সিডিজ গাড়িটি প্রদর্শিত হয়ে আসছে। এই গাড়িটিকে বলা হয় পৃথিবীর বেশিবার চিত্রশিকারিদের ক্যামেরায় ধরা পড়া কোন সেলিব্রেটির গাড়ি।
এবার গাড়িটিকে নিলামে তুলেছে ভলো অটো মিউজিয়াম। তবে কোন ভিত্তিমূল্য ধরা হয়নি। ৭ আগস্টের মধ্যে যে কোন দিন নিলামে উঠবে গাড়িটি।
এই গাড়িটি শুধু একটি গাড়ি নয় এটি ব্রিটনির জীবনের এক অত্যন্ত উত্তপ্ত ও কঠিন অধ্যায়কে প্রতিনিধিত্ব করে। মিডিয়ায় ছবিগুলোর সংখ্যা, বিতর্কিত ঘটনা, এবং এমনকি মিউজিয়ামে প্রদর্শনের ইতিহাস সব মিলিয়ে এটিকে একটি কালেক্টর আইটেমে পরিণত করেছে।
Editor PI News