নির্বাচন কমিশন (ইসি) ২০২৫ সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরো জানান, ২০২৫ সালে ভোটর বৃদ্ধির হার ১.৯৭ শতাংশ এবং ভোটার অন্তর্ভূক্তির হার ৩ দশমিক ৬৯ শতাংশ। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটর ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ জন এবং নারী ভোটার ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন।
আখতার আহমেদ আরো জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের অন্তর্ভুক্ত করে আরো একটি তালিকা প্রকাশ করা হবে।
Editor PI News