প্রায় পাঁচ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানের পর চার নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন। দলটি শনিবার একটি স্পেসএক্স ক্যাপসুলে নিরাপদে পৃথিবীতে ফিরে আসে।
এএফপি জানিয়েছে, মার্কিন মহাকাশচারী অ্যান ম্যাকক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল প্যাসকভকে বহনকারী মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকাল ৮টা ৪৪ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ করে।
তাদের প্রত্যাবর্তনের মাধ্যমে নাসার বাণিজ্যিক ক্র প্রোগ্রামের অধীনে মহাকাশ স্টেশনে দশম ক্র ঘূর্ণন মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। যা বেসরকারি শিল্পের সাথে অংশীদারিস্বের মাধ্যমে স্পেসশাটল যুগের সাফল্যের জন্য তৈরি করা হয়েছিল।
Editor PI News