রাজধানী মোহাম্মদপুরের ছিনতাই চক্রের প্রধান বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লালকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিশেষ অভিযান পরিচালনার সময় সিটিটিসি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভাগ্নে বিল্লাল সাভারের শামলাপুর এলাকায় অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর-আদাবর এলাকার ছিনতাই চক্রের প্রধান ভাগ্নে বিল্লালকে সোমবার গভীর রাতে গ্রেপ্তার করে। বিল্লালের বিরুদ্ধে মোহাম্মদপুর-আদাবর থানায় গ্রেপ্তারি পরোয়ানাসহ সাতটি মামলা রয়েছে।
Editor PI News