ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শীক্ষার্থী আবিদুল ইসলাম খান ভিপি এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হলের ছাত্রদলের আহ্বায়ক ২০১৮-১৯ সেশনের ছাত্র তানবীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে।
এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ বর্ষের তানভীর আল হাদী মায়েদকে এজিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাষ্কর্যের সামনে ছাত্রদলের ২৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। ছয় বছর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০১৯-২০ সালের নির্বাচনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে জয়লাভ করে ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর এবং জিএস হন ছাত্রলীগের গোলাম রাব্বানী।
Editor PI News