ঘটনাটি গত ২৪ ফেব্রুয়ারির। চীনের সবচেয়ে বড় চেইন রেস্টুরেন্ট হাইদিলাও এর সাংহাই শাখায় ঘটেছে এই ঘটনা। ১৭ বছরের দুই কিশোর সেদিন খেতে গিয়েছিলেন রেস্টুরেন্টিতে।
ব্যাস্ত রেস্তোরাঁয় সেদিন সবকিছুই চলছিল স্বাভাবিক গতিতে। আগত গ্রাহকরা অর্ডার করছিলেন নিজেদের মত করে। ঠিক সেসময় দুই কিশোরের মাথায় খেলে যায় অদ্ভুত খেয়াল। নেশায় বুঁদ হয়ে থাকা দুই কিশোর গোপনে হেসেলে গিয়ে চুলায় থাকা স্যুপের হাড়িতে প্রস্রাব করে দেন।
এই ঘটনায় রেস্তোরার পক্ষ থেকে দায়ের করা মামলায় দুই কিশোরকে ৩ লাখ ৯ হাজার ডলার জরিমানা করেছে দেশটির আদালত।
Editor PI News