দুই সন্তানকে হত্যা করে তাদের মৃতদেহ স্যুটকেসে লুকিয়ে রাখার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন নিউজিল্যান্ডের এক নারী। ৪৪ বছর বয়সী ওই নারীর নাম হাকইয়ুং লি।
প্রায় দুই সপ্তাহ বিচার কাজ চলার পর মঙ্গলবার আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। আদালতে রায় ঘোষণার সময় লি কোন প্রতিক্রিয়া জানাননি।
২০২২ সালে অকল্যান্ডের একটি পরিবার নিলাম থেকে একটি পরিত্যাক্ত গুদামের জিনিসপত্র কিনেছিলেন। সেখানে তারা লি'র সন্তানদের মৃতদেহগুলো একিট স্যুটকেসে খুঁজে পান। ধারণা করা হয় কয়েক বছর ধরে দেহাবশেষগুলো গুদামে সংরক্ষণ করে রাখা হয়েছিল।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে লি দক্ষিণ কোরিয়া থেকে গ্রেপ্তার হন। ওই বছরই তাঁকে নিউজিল্যান্ড ফেরত পাঠানো হয়।
২০১৭ সালের আগস্টে একটি ফার্মেসি থেকে লি'র ক্যান্সারে আক্রান্ত স্বামীর জন্য একটি প্রেসক্রিপশন নিয়ে তিনি ফার্মেসিতে যান। এরই পাঁচ মাস পরের ঘটনা এটি।
লি'র বিরুদ্ধে আগামী নভেম্বর মাসে সাজা ঘোষণা করা হবে। এএফপি জানিয়েছ, তাঁর সর্বোচ্চ শাস্তি হিসেবে আজীবন কারাদন্ড হতে পারে।
Editor PI News