দেশের প্রতিটি উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজকে সরকারীকরণের উদ্যোগ নেওয়া হয় ২০১৬ সালে।
একই বছরের ১২ আগস্ট একযোগে ২৭১টি কলেজ সরকারীকরণের প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে মোট ৩২১টি কলেজ সরকারীকরণের আওতায় আসে। প্রজ্ঞাপন জারি করে 'সরকারী' শব্দ যুক্ত করে টানানো হয় সাইনবোর্ড।
নতুন জাতীয়কৃত কলেজগুলোতে ২০১৬ সালের পর থেকে এই পর্যন্ত নিয়োগ নিষেধাজ্ঞার কারণে শিক্ষক নিয়োগ বা পদায়ন বন্ধ রয়েছে। ইতিমধ্যে অনেকে চলে গেছেন অবসরে আবার কেউ গিয়েছেন মারা। ফলে কলেজগুলো শিক্ষকশূন্য হয়েছে কিন্তু নতুন কেউ আসেনি।
এ ছাড়া অধ্যক্ষ, উপাধক্ষ ও অফিস সহকারীর অবসরের ফলে প্রশাসনিক কর্মকান্ডেও এসেছে জটিলতা।
Editor PI News