সকাল সোয়া ৭টার দিকে হঠাৎ রাস্তার মাঝখানে তৈরি হয় ১৬০ ফিটের বিশাল গর্ত। থাইল্যান্ডের ভাজিরা হাসপাতালের সামনে তৈরি গর্তটি প্রায় ১০০ ফিট প্রশস্ত।
বুধবার ঘটনা ঘটার পর ভাজিরা এবং সাংঘির মধ্যে যানচলাচল বন্ধ করে দেয় স্থানীয় কর্তৃপক্ষ। থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের জানিয়েছেন সৃষ্ট গর্তের কারণে টানেল ও রাস্তার বড় ক্ষতি হয়েছে। যা মেরামত করতে ১ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
রাস্তার মধ্যে হঠাৎ কেন এত বড় গর্ত হলো তা বের করতে ম্যাস র্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষকে এরই মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে।
Editor PI News