ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা ও যানজট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে নিজেই তীব্র যানজটের কবলে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেল স্টেশনে পৌঁছান উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ১০.২০ মিনিটে তিনি আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোডের উদ্দেশে রওনা হন। পথে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় প্রায় ২ ঘন্টা যানজটে আটকা পড়েন তিনি। এরপর গাড়ি থেকে নেমে হাটা শুরু করেন। এরপর বাহাদুরপুর এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে বিশ্বরোডের দিকে রওনা হন। সাথে আরেকটি মোটরসাইকেলে ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী।
সরাইলের ইউএনও মোশাররফ হোসেন জানিয়েছেন, সকাল থেকে মহাসড়কে তীব্র যানজট। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।
Editor PI News