অনলাইনে এক ক্লিকে এখন থেকে আদালতের রায় পৌঁছে যাবে জেলখানায়। বুধবার থেকে বেলবন্ড বা জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছানোর পরীক্ষামূলক প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে 'অ্যাটর্নি জেনারেল'স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৫' শীর্ষক অনুষ্ঠানে আইন উপদেষ্টা এ তথ্য জানান।
প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, এখন থেকে অনলাইনে বেলবন্ড গ্রহন করা হবে। এক ক্লিকে আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।
Editor PI News