২৬০তম টেস্ট ক্রিকেটার হিসেবে ৩৮ বছর ২৯৯ দিনে পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছে আসিফ আফ্রিদির। গত ৭০ বছরে পাকিস্তানের কোন ক্রিকেটারের এত বেশি বয়সে টেস্ট অভিষেক হয়নি।
লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন তিনি। তবে বেস্ট ইলাভেনে জায়গা হয়নি। অবশেষ রাওয়ালপিন্ডিতে সোমবার শুরু হওয়া ম্যাচে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আসিফ আফ্রিদির।
পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো আফ্রিদির। আর তাঁর মাথায় ঐতাহাসিক টেস্ট ক্যাপটি পরিয়ে দেন ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি।
Editor PI News