বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার কিশোরগঞ্জে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার ওপর স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। পুরো শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, উদ্বাভনী প্রযুক্তির সমন্বয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই।
তারেক রহমান আরো বলেন, প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে। আর এই প্রতিভা বের করে আনতে হবে এবং বিকাশের সুযোগ দিতে হবে।
Editor PI News