প্রতিবছরই ভারতের রাজস্থানে পুসকার মেলা আয়োজন করা হয়। দেশটির সবচেয়ে দামি গবাদিপশু বেচাকেনা হয় এই মেলায়। এ বছর মেলায় এসেছে হাজার হাজার পশু। এর মধ্যে একটি ঘোড়ার দাম ১৫ কোটি রুপি আর একটি মহিষ হাকা হয়েছে ২৩ কোটি রুপি।
আড়াই বছর বয়সি একটি পুরুষ ঘোড়া গ্যারি গিল চন্ডিগড় থেকে নিয়ে এসেছেন। ঘোড়াটির নাম শাহবাজ। মূল্য ১৫ কোটি রুপি। এটিই যে মেলার প্রধান আকর্ষন তা বলার অপেক্ষা রাখে না। মেলায় এ পর্যন্ত ঘোড়াটির দাম উঠেছে ৯ কোটি রুপি।
অন্যদিকে, রাজস্থানের উজ্জয়িনী থেকে আনা একটি মহিষের দাম চাওয়া হচ্ছে ২৩ কোটি টাকা। মহিষটির দৈর্ঘ্য ৮ ফুট, লম্বায় ৫ ফুট ৫ ইঞ্চি এবং ওজন ৬০০ কেজি।
মেলার আরেকটি আকর্ষণ বাদল নামের একটি পুরুষ ঘোড়া। এটির এখন পর্যন্ত দাম উঠেছে ১১ কোটি রুপি। এবারের মেলায় ৩ হাজার ২১টি পশু অংশ নিয়েছে।
Editor PI News